দিঘায় মুঠো ফোনে ট্রেনের টিকিট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

দিঘায় মুঠো ফোনে ট্রেনের টিকিট!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: অফিস টাইমে ট্রেনের টিকিট বা মান্থলি কাটতে গিয়ে লম্বা লাইনের মুখে পড়েননি এমন নিত্যযাত্রী বোধহয় খুব কমই আছেন। তবে এবার বোধহয় ট্রেনের যাত্রীদের হয়রানির পালার অবসান হতে চলেছে।হাতে টিকিট নিয়ে ট্রেনে ওঠার দিন শেষ। শেষ কাউন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কিও। রেলের নয়া উদ্যোগে এবার থেকে আপনার মোবাইলেই কেটে নেওয়া যাবে ট্রেনের টিকিট। মিলবে ১০ টাকার টিকিটও।ট্রেনের টিকিট কাটা মানে বিস্তর ঝামেলা। লম্বা লাইন। সময় নষ্ট। ট্রেন ছাড়ার অনেক আগে পৌঁছতে হয় স্টেশনে। একবার টিকিট কেটে ফেললে তা বাতিলও করা যায় না। তবে, এবার আরও স্মার্ট ভারতীয় রেলওয়ে।এবার থেকে রেলের অসংরক্ষিত টিকিট কাটতে আমজনতাকে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। মোবাইল অ্যাপস ব্যবহার করেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এর ফলে সাধারণ শ্রেণিতে ভ্রমণের জন্য যাত্রীদের কাগজের টিকিট সঙ্গে রাখার প্রয়োজন নেই।


মোবাইলেই মেসেজের মাধ্যমে এর বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন সকলে। এতদিন শহরতলীর স্টেশনগুলোতে চালু ছিল এই সুবিধা। তবে আজ, বুধবার থেকেই মোবাইলে কাগজ ব্যতীত অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপ্লিকেশন চালু হচ্ছে নন-সাবার্বান স্টেশনগুলোতেও। দক্ষিণ-পূর্ব রেলওয়ের দিঘা স্টেশনে বুধবার মুঠো ফোনে ট্রেনের টিকিট পরিষেবার উদ্বোধন করবেন খড়্গপুরের ডিভিশনাল ম্যানেজার কে আর কে রেড্ডি। রেলের তরফে জানানো হয়েছে, মোবাইলেই টিকিটের সফট কপি টিকিট-পরীক্ষককে দেখালেই ছাড় পাবেন যাত্রীরা।'গুগল অ্যাপস স্টোর' থেকে ফোনে ইউ টি সি (Unreserved Ticketing System) অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড হওয়ার পর গ্রাহক রেলের 'ই-ওয়ালেট' তৈরির একটি রেজিস্ট্রেশন আইডি পাবেন। এরপর টিকিট কাটার জন্য গ্রাহকদের প্রয়োজনীয় টাকা অনলাইন 'ই-ওয়ালেট'-এর মাধ্যমে জমা করার পর যেকোনও স্টেশনের টিকিট কাটা যাবে। ইচ্ছা মতো টিকিট কাটা এবং বাতিল করার সুযোগ করে দিয়েছে রেলের নতুন অ্যাপ।

No comments:

Post a Comment

Post Top Ad