২০১৯ লোকসভা নিয়ে দৃঢ় বিশ্বাস কেষ্টর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

২০১৯ লোকসভা নিয়ে দৃঢ় বিশ্বাস কেষ্টর!


পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ছিল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে উন্নয়ন হাত ধরে দেখাবে, ২০১৯ এর নির্বাচনে দলকে চাঙ্গা করতে রামপুরহাটে মহামিছিলের ডাক দেয় জেলা তৃণমূল কংগ্রেস। সেই ডাকে রামপুরহাটে উপস্থিত ছিলেন দাপুটে নেতা অনুব্রত মন্ডল, জেলা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল, কৃষি মন্ত্রী আশিষ বন্দোপাধ্যায় সহ জেলার নেতৃত্ব।  এদিন রামপুরহাট শহরে মিছিল করার পর বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে সবাই দেখেছে উন্নয়ন কি ভাবে দাঁড়িয়ে ছিল। এবার লোক সভা নির্বাচনে হাতে ধরে ধরে সেই উন্নয়ন দেখাবে। তাতেও যদি উন্নয়ন চোখে না পরে তৃনমুল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দেবে। তিনি বলেন, মমতা ব্যানার্জী এত উন্নয়ন করেছে। তা দেখে মানুষ অন্য কাউকে ভোট দেবে না বলে জানান অনুব্রত।

No comments:

Post a Comment

Post Top Ad