রাতে লুকিয়ে আলিয়ার বাড়িতে রণবীর! কি করছেন তারা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

রাতে লুকিয়ে আলিয়ার বাড়িতে রণবীর! কি করছেন তারা?




রোজ যেন আর জমাট বাঁধছে রণবীর-আলিয়ার প্রেম। ভালোলাগা ক্রমশ রূপ নিচ্ছে ভালোবাসায়। নিজেদের সম্পর্ক নিয়ে আলিয়া মুখে কুলুপ আঁটলেও এ ব্যাপারে খোলামেলা রণবীর। একসঙ্গে দু’জনকে দেখা গিয়েছে বলিউডের সাম্প্রতিক একাধিক বিয়েতে। এমনকী বাড়ি কাছে দু’জনকে একসঙ্গে ঘোরাফেরা করতেও দেখেছেন অনেকে। তবে এবার একেবারে ভট্ট পরিবারের বাড়িতে ঢুকে পড়লেন আরকে জুনিয়র।
ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে আলিয়া রণবীর ও আলিয়ার বাবা মহেশ ভট্টকে। তবে তাদের বিয়ের কথা পাড়তে রণবীর আলিয়ার বাড়ি গিয়েছিলেন এমনটা ভাবলে ভুল করবেন। অনুমান নীতু কাপুরের জন্মদিনে যোগ দিতে প্যারিস যাওয়ার পরিকল্পনা করতে ভট্ট পরিবারের বাড়িতে গিয়েছিলেন রণবীর।
অনুমান, সঞ্জুতে দারুণ অভিনয়ের জন্য রণবীরকে শুভেচ্ছা জানাতেও ডেকে থাকতে পারেন মহেশ ভট্ট।
কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘রালিয়া’র ছবি ব্রহ্মাস্ত্র। বলিউডে গুঞ্জন, সেই ছবির সেটেই দু'জনের সম্পর্কের সূত্রপাত। এনিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে অস্বীকার করেননি তিনি। তবে বেশি কিছু বলতেও রাজি হননি অভিনেতা।

No comments:

Post a Comment

Post Top Ad