প্রতারণার দায়ে গ্রেফতার এক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

প্রতারণার দায়ে গ্রেফতার এক!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: প্রতারণার দায়ে গ্রেফতার এক উচ্চ বিদ্যালয়ের কেরানি। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতের ধপধপি উচ্চবিদ্যালয়ে।

উল্লেখ্য, জয়নগর থানার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতের কাটাপুকুরিয়া গ্রামের বাসিন্দা চন্দ্রাংশু নায়েক ধপধপি উচ্চবিদ্যালয়ে কেরানির কাজ করেন। অভিযোগ , গত এক বছর যাবৎ বারুইপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল ও কার্তিক মণ্ডল এবং মগরাহাটের বাসিন্দা হেমন্ত কুমার মণ্ডল ও মোহাম্মদ হোসেন লস্কর নামে চার যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে সাড়ে তিন লক্ষ টাকা করে নেয় চন্দ্রাংশু । বছর ঘুরে গেলেও চাকরির কোন খবর না পেয়ে চন্দ্রাংশু র কাছে যায় চার যুবক । অভিযোগ -তাদের সাথে দুর্ব্যবহার করে চন্দ্রাংশু। তারা টাকা ফেরৎ চাইলে তাদের মারের হুমকি দেয় সে । এরপর ঐ চার যুবক জয়নগর থানায় পুলিশের দ্বারস্থ হয় এবং পুরো ঘটনা জানিয়ে চন্দ্রাংশু র বরুদ্ধে প্রতারনার অভিযোগ করে । পুলিশ ঐ চার যুবকের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গোচরন রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত চন্দ্রাংশু নায়েক কে গ্রেফতার করে । এরপর তাকে দফায় দফায় জেরা করে বেশ কিছু তথ্য উদ্ধার করে জয়নগর থানার পুলিশ ।মঙ্গলবার ধৃতকে বারুইপুর আদালতে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad