প্রধানমন্ত্রী আবাস যোজনা! নিগৃহীত ম্যানেজার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

প্রধানমন্ত্রী আবাস যোজনা! নিগৃহীত ম্যানেজার



প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এন ও সি চাইতে গিয়ে এসিস্ট্যান্ট ম্যানেজারের হাতে নিগৃহিত হওয়ার অভিযোগ এনে  কাজ বন্ধ রেখে মঙ্গলবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইবিল চাবাগানে ব্যাপক বিক্ষোভ দেখায় শ্রমিকেরা।তাদের দাবি  ঐসহকারি ম্যানেজার এর অপসারনের দাবিতে এদিন ফ্যাক্টরি গেটের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়। বর্তমানে সমস্ত চাবাগানে এখন প্রধান মন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বানানোর জন্য টাকা দেওয়া হচ্ছে ।এর জন্য বাগান কর্তৃপক্ষের এনওসি প্রয়োজন হয় গতকাল সোমবার বাগানেরই একশ্রমিক শনি খরিয়া সেই এনওসি আনতে যায়।সেই সময় এক সহকারি ম্যানেজার নাকি তাকে মারধোর করে বের করে দেয়।যদিও বাগান কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে। সকাল  থেকে গেটের সামনে বিক্ষোভ চলছে। বর্তমানে এই   চা বাগানের শ্রমিক সংখ্যা প্রায় ১৫০০। সকাল থেকে কাজ বন্ধ এই চা বাগানের।

No comments:

Post a Comment

Post Top Ad