মোবাইল,সিম, মেমরি কার্ড সহ গ্রেপ্তার ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

মোবাইল,সিম, মেমরি কার্ড সহ গ্রেপ্তার ২


জয়ন্ত সাহা, আসানসোলঃ কুলটি থানা উদ্ধার করলো মোবাইল,সিম ও মেমরি কার্ড সহ গ্রেপ্তার দুই।গত ২৩ তারিখ জামুড়িয়ার দামোদরপুরের বাসিন্দা চিন্টু ঘোষ কুলটি থানায় মোবাইল চুরির অভিযোগ জানায়।পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত  করে,মামলা নং ২৮২/১৮ এবং ৩৭৯ ধারায় মামলায় কুলটির চিনাকুড়ী বাজার থেকে বলরাম নুনিয়া ও রাজমন চৌহান নামে দুজন কে গ্রেপ্তার করে।২৬ বছরের বলরামের বাড়ী চিনাকুড়ী নুনিয়া পাড়াতে এবং১৯ বছরের রাজমনের বাড়ী সালানপুরের হোদলাতে। কুলটি পুলিশ দুজনকে দু দিনের রিমান্ডে নেওয়ার পর জেরায় তারা মোবাইল চুরির ঘটনা স্বীকার করে।নিয়ামাতপুর ফাঁড়ীর ওসি রাহুলদেব মন্ডলের নেতৃত্বে পুলিশ বাহিনি চিনাকুড়ী নুনিয়া বস্তি থেকে ৩০ টা দামি মোবাইল( আই ফোন, স্যামস্যাংগ,ভিভো,এম আই)  প্রচুর সিম কার্ড ও মেমোরী কার্ড উদ্ধার করে।মোবাইল গুলো আসানসোল,দুর্গাপুর,বীরভূম বাঁকুড়া,পূর্ব বর্ধমান, পুরুলিয়া,হুগলি,ঝাড়খন্ড থেকে চুরি করা হয়েছিল।দুজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad