ভালোবাসার প্রমাণ দিল বিজেপি নেতা অতুল!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

ভালোবাসার প্রমাণ দিল বিজেপি নেতা অতুল!!



ভালোবাসা প্রমাণে নিজেকে গুলি মারলেন এক যুবক। তিনি বিজেপি যুব মোর্চা নেতাও। মঙ্গলবার গভীররাতে ঘটনাটি ঘটেছে ভোপালে। গুলিবিদ্ধ যুবকের নাম অতুল লোখান্ডে(৩০)। ভোপালের পুলিশ সুপার(সাউথ) রাহুল লোধা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় অতুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার দিন একটি ফেসবুক পোস্ট করেছিলেন অতুল। সেখানে তিনি লেখেন, "ওর (প্রেমিকা) বাবা আমাকে ওদের বাড়ি যেতে বলেছে। এবং ভালোবাসা প্রমাণের জন্য আমাকে নিজেকেই খুন করার জন্য বলা হয়েছে। ওঁর মেয়ের প্রতি আমার ভালোবাসা প্রমাণের জন্য এই শর্ত দিয়েছেন তিনি। যদি আমি বেঁচে যাই তাহলে ওঁর মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন। আমি এখন ওঁদের বাড়িতেই রয়েছি। যদি আমার মৃত্যু হয় তাহলে আমাকে এখান থেকে নিয়ে যেও। আর যদি বেঁচে যাই তাহলে আমি নিজেই ফিরে যাব।"


ওই পোস্টে অতুল আরও লিখেছে, "আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। তাই এই পরীক্ষা দিতে যাচ্ছি।"

হাসপাতালে শুয়েই অতুল জানান, অনেকেই ভালোবাসায় আবদ্ধ হয়। কিন্তু তাঁর মতো কেউ ভালোবাসে না। ওই যুবতিকে তিনি কোনওদিন ভুলতে পারবেন না। এমনকী, কোনওদিনও তিনি ভুলতে চান না বলেও জানিয়েছেন। এপ্রসঙ্গে অতুল বলেন, "আমি তোমাকে সারাজীবনের জন্য ভালোবাসি। ভালোবাসার জন্য সবাই হৃদয় দেয় কিন্তু আমি জীবন দিচ্ছি।" গুলি চালানোর আগে ওই যুবতির সঙ্গে তোলা প্রায় ৪০টি ছবি ফেসবুকে আপলোড করেন। এমনকী, আগেও তাঁরা বিয়ে করেছিলেন বলে পোস্ট করেছেন।

যদিও এবিষয়ে অতুলের প্রেমিকা ও তাঁর বাবার বক্তব্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad