মুদি দোকান যাওয়াই কাল হল বিশ্বনাথের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

মুদি দোকান যাওয়াই কাল হল বিশ্বনাথের!


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা । ঘটনাস্থলে পুলিশ সাইকেলে চেপে গোচরন থেকে ঢসা হাটের দিকে নিজের মুদি  দোকানের মাল পত্র  কিনতে যাচ্ছিলেন নবগ্রাম অঞ্চলের পূর্ব পাঁচগাছি য়ার বাসিন্দা বিশ্বনাথ মন্ডল । তিনি যখন নেউতলা মোড়ে পৌঁছান তখন হঠাৎই তার পিছনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক এসে ধাক্কা মারে, সাথে সাথে তিনি রাস্তায় পড়ে গেলে তার মাথার উপর দিয়ে ট্রাক চলে যায় । ঘটনাস্থলে প্রান হারান বিশ্বনাথ মন্ডল । এই ঘটনায় স্থানীয় মানুষ ঘাতক ট্রাকটিকে ধরে ফেলে এবং চালক কে আটকে রেখে ট্রাকটি ভাংচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ , অল্পক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক ট্রাক ও চালককে আটক করে । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ।

No comments:

Post a Comment

Post Top Ad