একই মঞ্চে রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

একই মঞ্চে রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রী!


বহুদিন পর আগামীকাল ফের একই মঞ্চে দেখা যাবে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীকে। সবকিছু ঠিকঠাক থাকলে IIT খড়গপুরের সমাবর্তন মঞ্চে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে  সূত্রে জানা গেছে, IIT খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের সফরে খড়গপুর যাচ্ছেন। আজ সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি খড়গপুর পৌঁছবেন। তারপর আগামীকাল সকালে IIT-র সমাবর্তনে যোগ দেবেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
একসময় রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করা নিয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, "কে কোবিন্দ ? চিনি না। কোনওদিন নাম শুনিনি।" তবে পরে মুখোমুখি সাক্ষাতের পর রাষ্ট্রপতি সম্পর্কে তাঁর মনোভাব বদলের কথাও স্বীকার করে নিয়েছিলেন। গতবছর রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সম্বর্ধনাও দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই প্রথম নতুন রাষ্ট্রপতির মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এরপরই তাঁর সম্পর্কে নিজের মনোভাব বদলে যাওয়ার কথা জানান। তখন রাষ্ট্রপতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ ছিল, "আমাদের রাষ্ট্রপতি এমন মাটির মানুষ, আগে তা বুঝিনি। তিনি অনেকদিন রাজ্যসভায় ছিলেন। আমি লোকসভায়। কিন্তু, নিজেকে এত গুটিয়ে রাখতেন যে তাঁর কাজ সম্পর্কে কিছু জানতেই পারিনি।"

এরপর বহুদিন পেরিয়ে গেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে BJP বিরোধী আঞ্চলিক জোট করার প্রস্তুতিও চলছে জোরকদমে। এই অবস্থায় ফের একবার রাষ্ট্রপতির সঙ্গে একই মঞ্চে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ থাকলেও রাষ্ট্রপতির বিরুদ্ধে যে তাঁর মনোভাব ইতিবাচক IIT-র সমাবর্তনে যোগ দেওয়ার সিদ্ধান্তে তারই যেন ইঙ্গিত মিলছে। 

No comments:

Post a Comment

Post Top Ad