এই পরিবারের সবাই বয়স্ক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

এই পরিবারের সবাই বয়স্ক!



১৪ সন্তানের জনক সংকর নারায়ণা মঞ্জা। এরমধ্যে একজন মারা গেছে। বাকী ১৩ ভাই-বোনের মোট বয়স ৮৮০ বছর। ইতিমধ্যে গিনেজ বুক ওয়ার্ল্ডে বিশ্বরেকর্ডের স্বীকৃতির জন্যে আবেদন করেছে ভারতের কর্ণাটক প্রদেশের শিমোগা জেলার কার্গল শহরের ওই পরিবার। বর্তমান রেকর্ডটি রয়েছে লন্ডনের একটি পরিবারের। তাদের মোট বয়স ৮৫০ বছর।
এই পরিবারের একজন রামকৃষ্ণ মঞ্জা বলেছেন, আমরা গিনেজ বুক ওয়ার্ল্ড কতৃপক্ষের কাছে বিশ্বরেকর্ডের স্বীকৃতির জন্যে আবেদন করেছি।
তিনি বলেন, তাদের সবচেয়ে বড়জনের বয়স ৭৬ বছর। সবচেয়ে ছোটজনের বয়স ৫৬ বছর।
এদের বাবা সংকর নারায়ণা মঞ্জা ১৯৪০ এর দিকে ইলেক্ট্রনিক লাইনম্যানের কাজ করত। তাদের পরিবার খুব দরিদ্র ছিল। অনেক কষ্টের মধ্যে বড় হয়েছেন তারা সবাই। তারা এখন সবাই প্রতিষ্ঠিত হয়ে সুখেই দিনাতিপাত করছেন। কয়েকজন এখন বিদেশে থাকে।
১৩ ভাইবোনের মধ্যে সপ্তম মঞ্জাস বলেছেন, আমরা সবাই দুই বছরের ছোটবড়। আমরা সবাই বাড়িতেই জন্মগ্রহণ করেছি। আমার মা আমাদের অনেক কষ্টের মধ্যে মানুষ করেছেন। আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ ছিল। কিন্তু আমরা কোনদিন মা বাবার আদরের কমতি দেখিনি।

No comments:

Post a Comment

Post Top Ad