চাঞ্চল্য: শিল্পাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

চাঞ্চল্য: শিল্পাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস



আসানসোল: বারাবনি বিধান সভা অন্তর্গত সালানপুর থানার  মুক্তাইচণ্ডী পাহাড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধসের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷গ্রামবাসীদের বক্তব্য ওই অঞ্চলে ইসিএলের একটি খোলামুখ খনি রয়েছে ৷যেখানে রোজ ব্লাস্টিং এর মাধ্যমে কয়লা তোলা হচ্ছে ৷সোমবার দুপুরেও অন্যদিনের মতো ব্লাস্টিং এর শব্দ শোনা যায় ৷তারপরেই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ধস দেখা যায় ৷ধ্বস কবলিত এলাকায় স্থানীয় গ্রামবাসীদের মন্দির ও শশ্মান রয়েছে ৷ধসের কারণে পুকুরের জল শুকিয়ে গিয়েছে৷ইসিএল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি ৷তবে জনবসতি থেকে দূরে হওয়ায় কোনও প্রাণ হানির ঘটনা ঘটেনি ৷

No comments:

Post a Comment

Post Top Ad