নির্ভয়াকাণ্ডের রিভিউ পিটিশন মামলায় দোষীসাব্যস্তদের ফাঁসির সাজা বহাল থাকবে? তা আজ জানাতে পারে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ এই রিভিউ পিটিশন মামলার শুনানি। এর আগে দিল্লি হাইকোর্টের ফাঁসির সাজার রায়কে বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এরপর ফাঁসির সাজার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন, বিনয় শর্মা ও মুকেশ। সেই মামলারই আজ রায় ঘোষণার সম্ভাবনা।
২০১২ সালের ১৬ ডিসেম্বরে প্যারামেডিকেলের ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে ছ'জন মিলে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। ওই বছরের ২৯ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। ছ’জন অভিযুক্তর মধ্যে রাম সিং আত্মহত্যা করে। আর একজন ওই ঘটনার সময় নাবালক ছিল। তাকে তিন বছরের সাজা দেওয়া হয়। বাকি চার অভিযুক্তর ফাঁসির নির্দেশ দেয় দিল্লি আদালত।

No comments:
Post a Comment