কোচবিহার :নিখোঁজ মেয়েকে উদ্ধারের দাবিতে অনশনে বসল পরিবারের লোকজন ।ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সাবেক ছিটমহলের দিনহাটার সেটেলমেন্ট ক্যাম্পে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ী ফেরেনি নাবালিকা মেয়ে। থানায় অভিযোগ জানায়িয়েও মেয়ের কোন খোঁজ পাননি পরিবারের লোকেরা। তাই চল্লিশ দিন থেকে নিখোঁজ মেয়েকে উদ্ধারের দাবিতে কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে অনশনে বসল সাবেক ছিটমহলের দিনহাটার সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দা মৃণাল বর্মন ও রেখা বর্মন। তাঁদের সাথে ক্যাম্পের অন্যান্য বাসিন্দারাও মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে অনশনে বসেন।নিখোঁজ ওই ছাত্রীর মা রেখা বর্মন বলেন, “ আমার একটি মাত্র মেয়ে। সকালে প্রাইভেট পড়তে গিয়েছিল। আর বাড়ী ফেরেনি। থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু কোন ফল মেলেনি। চল্লিশ দিন ধরে মেয়ে কোথায় আছে, কিভাবে আছে, তাও জানি না। আমার নাবালিকা মেয়েকে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনশনে বসেছি।” ওই নাবালিকা ছাত্রীর বাবা মৃণাল বর্মন বলেন, “চল্লিশ দিন হয়ে গেলেও মেয়ে নিখোঁজ। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। মেয়েকে উদ্ধারের দাবিতে তাই অনশনে বসতে বাধ্য হয়েছি।”
অবশেষে প্রশাসন কাছে আশ্বাস পাওয়ার পর অনশন তুলে নেয় তারা ।

No comments:
Post a Comment