কুলটি রাম নগরের বাসিন্দা অবসর প্রাপ্ত সেল কর্মী সুদামা গুপ্তা ১জুলাই কুলটি থানায় একটি অপরিচিত ফোন নং থেকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করে৷অভিযোগ অনুসারে গত ২৩ জুন থেকে এই হুমকি শুরু হয়েছে ৷ফোন করে প্রচুর অঙ্কের টাকা দাবি করা হচ্ছে, অথবা তার এক মাত্র ছেলেকে প্রাণে মেরে ফেলা হবে বলে জানানো হচ্ছে ৷
শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে ওই অবসর প্রাপ্ত কর্মী কুলটি থানায় এসে পুলিশি সহযোগিতার প্রত্যাশায় অভিযোগ জানায় ৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে বরাকরের জনকপুরার বাসিন্দা দীপক গুপ্তা সুদামা গুপ্তার কাছে ফোনে ২লক্ষ টাকা দাবি করছে ৷টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ৷এরপরেই পুলিশ দীপক গুপ্তাকে গ্রেপ্তার করে। সোমবার আসানসোল কোর্টে চালান করা হয়৷


No comments:
Post a Comment