কিছুদিন আগে বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ হয়েছিলো যখন ব্রাজিলিয়ান একটি বার ঘোষণা করেছিলো নেইমার যতবার মাঠে পড়ে যাবেন সেদিন তত গ্লাস বিয়ার ফ্রি দেবেন তারা। ইংল্যান্ড শেষ ষোলোতে খেলছে, তার চেয়েও বড় বিষয় হ্যারি কেইন আছেন দারুণ ফর্মে। তাই ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ছে পুরো ইংল্যান্ডজুড়ে।
হ্যারি কেইনের প্রতি সম্মান জানিয়ে লন্ডনের জনপ্রিয় বার ‘গোল্ডেন ফ্লিস’ নিজেদের নামই বদলে ফেলেছে। নাম বদল করে নতুন নাম দিয়েছে গোল্ডেন বুট। শুধু তা-ই নয়, কেইন যদি গোল পান, ক্রেতাদের জন্য আছে সুখবর। আজ কলম্বিয়ার বিপক্ষে কেইন যতবার গোল করবেন, মুফতে পানীয় পাবেন সবাই। বোঝাই যাচ্ছে, তিউনিসিয়া আর পানামার বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের ফুটবল জ্বর কত ডিগ্রিতে পৌঁছেছে!
২০০৬ সালের বিশ্বকাপের পর নকআউট পর্বে কোনো ম্যাচ জেতা হয়নি ইংল্যান্ডের। তবে এবার তাদের আছেন হ্যারি কেইন। ইংল্যান্ড আবার আশা বাঁধতে শুরু করেছে, তারা অনেক দূর যাবে। তাই ফুটবল উন্মাদনা ছড়িয়ে গেছে দেশজুড়ে।

No comments:
Post a Comment