নিজস্ব প্রতিনিধি: ফরেস্ট আইন ২০১৩ অনুযায়ী বনবস্তি এলাকার বাসিন্দাদের জমির অধিকার প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হলো।শুক্রবার এই দাবির ভিত্তিতে সামসিং রেঞ্জ অফিস ও গ্রাম পঞ্চায়েত অফিসে এই বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হয়।জানা যায়,ফরেস্ট আইন ২০১৩ অনুযায়ী বনবস্তি এলাকার বাসিন্দাদের জমির অধিকারের শংসাপত্র দেওয়ার কথা।কিন্তু সামসিং এর সামসিং ফারি, কম পাউন্ড বস্তি,চিলনী ফরেস্ট বস্তি এলাকার বাসিন্দাদের সেই অধিকার না দিয়ে তাদের জমি ব্যাবহার কারীর শংসাপত্র দেওয়া হচ্ছে।ওই এলাকার জনগণকে যাতে করে জমি অধিকার সহ জমি মালিকানার স্তায়ী শংসাপত্র দেওয়া হয় এই দাবির ভিত্তিতেই এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান।এলাকার বাসিন্দা ববিত গুরুং,সুব ভুজেল প্রমুখরা বলেন,ফরেস্ট আইনে আমাদের জমির মালিকানা দেওয়ার কথা বলা থাকলেও এখানকার বাসিন্দাদের সেই শংসাপত্র দেওয়া হচ্ছে না।অথচ অন্যান্য এলাকার বাসিন্দাদের এই শংসাপত্র দেওয়া হচ্ছে।আমরা জমি ব্যবহারকারীর শংসাপত্র চাই না।আমাদের জমির মালিকানার শংসাপত্র দিতে হবে।এই দাবির ভিত্তিতেই এদিন ওই দুই অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন হবে বলে তারা হুমকি দেন। সামসিং বন দপ্তরের রেঞ্জ ম্যানেজার প্রেম সর্মা বলেন, যাবতীয় বিষয় ঊর্ধতন কতৃপক্ষ কে জানানো হবে।এদিনের ডেপুটেশন প্রদানে কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment