চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার মেছোগ্রামে অনলাইনের স্টোর থেকে সোমবার বিকেলে ডাকাতি হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ৪৭ লক্ষ টাকা ডাকাতি হয়েছে। পুলিশ সূত্রে খবর, পাশকুড়া থানার পুলিশ তদন্তে নেবে ওই সংস্থার তিন কর্মীকে গ্রেফতার করেছে ও ৪৫ লক্ষ টাকা উদ্ধার করেছে।৪৭ লক্ষ টাকা লুটের নাটক সাজিয়ে গ্রেপ্তার হলেন পাঁশকুড়ার বেসরকারি ডেলিভারি সংস্থার এক ব্রাঞ্চ অফিসার সহ তিনজন। ঘটনায় সংস্থার আরও একাধিক মাথা যুক্ত বলে অনুমান পুলিসের। পাঁশকুড়ার বাঁশতলার ওই ডেলিভারি সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো বহুজাতিক সংস্থার সামগ্রী সরবরাহের কাজ করে।সোমবার দুপুরে ওই সংস্থার কর্মীরা ৪৬ লক্ষ ৬৯ হাজার টাকা দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে লুট করেছে বলে জানায়পাঁশকুড়া থানার পুলিসকে।তদন্তে নেমে সংস্থার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে তাজ্জব বনে যায় পুলিস। গোটা ঘটনা পরিকল্পিত ফাঁস হয়ে যায়। রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে এরপর উদ্ধার করে টাকা।
মঙ্গলবার পাশকুড়া থানায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিস সুপার ভি সলমন নিশাকুমার সাংবাদিক সম্মেলন করে জানান সাত ঘণ্টার মধ্যে এই ঘটনার তিন দোষী ও সমস্ত টাকা ও একটি গাড়ি ও উদ্ধার করে।ধৃত তিন জনকে আগামিকাল তমলুক জেলা আদালতে পাঠাবে ।জেলা পুলিশ এর বড় সাফল্য।



No comments:
Post a Comment