মায়ের প্রেম! মেয়ে জানে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 July 2018

মায়ের প্রেম! মেয়ে জানে!



টলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিকল্প ধারার ছবিতে তার অনবদ্য অভিনয়ের ভক্ত অনেক। রূপের আবেদনের পাশাপাশি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে সেটা ফুটিয়ে তুলতে শ্রীলেখা বরাবরই পটু।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা রেনবো জেলি। এই ছবির প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে।
কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, শ্রীলেখা নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। তবে সেটা কার সঙ্গে, তা স্পষ্ট নয়। এবার শ্রীলেখা নিজেই স্বীকার করলেন তার নতুন সম্পর্কের কথা। তিনি বলেন, সত্য-মিথ্যা জানি না। তবে আমার থেকে বয়সে ছোট এক বন্ধু আছে। ওর সঙ্গে কাজও করছি। কিন্তু মাঝেমধ্যেই ওকে ফোন থেকে বা জীবন থেকেও ব্লক করে দিই!
শ্রীলেখা আর বলেন, ওর সঙ্গে যখন ঘনিষ্ঠ হই, তখন আমার স্পেস প্রব্লেম হয়। বিয়ে তো করব না, এটা কনফার্ম। প্রথম থেকেই জানি, এ সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তবে একটা মায়া আছে, ভালবাসা আছে। কিন্তু ২০ বা ৩০ বছর বয়সে যেটা ছিল সেই প্রেম এখন আর নেই।
নতুন এই প্রেমিক সম্পর্কে শ্রীলেখা আর বলেন, ওর বয়সটা কম, ইমোশন অনেক বেশি। ওর ব্যাপারটা অনেক বেশি প্রকট, বয়সের কারণে। ওই বয়সে আমার এক্স হাজব্যান্ডের জন্য যে আকুতিটা ছিল সেটা সে আমার মতো করে রেসিপ্রোকেট করতে পারত না। ঠিক একই ভাবে আমি এখন ওর সেই আকুতিটা হয়তো রেসিপ্রোকেট করতে পারি না। এটা একটা অদ্ভুত ভিসিয়াস সার্কেল। আসলে প্রেম বিষয়টাই এখন ইলিউশন আমার কাছে।
শ্রীলেখার একটি মেয়ে সন্তান রয়েছে। তার নাম ঐশী। মায়ের এমন সম্পর্কের কথা ঐশী জানেন কিনা, কিংবা তার মতামত কী? এই বিষয়ে শ্রীলেখা বলেন, বাবা বা মায়ের পার্টনার বা বিশেষ বন্ধুকে কি কোনও ছেলে-মেয়েই সেভাবে মেনে নিতে পারে? আমার মেয়ে খুব সেনসেটিভ এবং ম্যাচিওর্ড ও কোনদিনই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল দেখায়নি। আমি এ বিষয়ে ওর মতামত চাইনি। ওর বাবার জায়গাটা ও জানে। আজও আমরা মানে, বাবা-মা-মেয়ে একটা ইউনিট হিসেবে আছি। ফলে মেয়ে ওর মতো করে এ বিষয়টা হ্যান্ডেল করে।


No comments:

Post a Comment

Post Top Ad