কাম ব্যাকঃ অনিল-ঐশ্বরিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 July 2018

কাম ব্যাকঃ অনিল-ঐশ্বরিয়া


বেশকিছু বছর পর আবার একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় জুটি ঐশ্বরিয়া রাই ও অনিল কাপুরকে। বড় পর্দায় একসঙ্গে যখনই এসেছেন, দর্শকের মন জয় করে নিয়েছেন। অনেক বছর পর আবার এই জুটিকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে।
প্রথম ১৯৯৯ সালে ‘তাল’ ছবিতে এই জুটি আত্মপ্রকাশ করে সঙ্গে সঙ্গে বক্স অফিসে সফল হয়। এরপর আবার ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে নিজেদের কামাল দেখান ঐশ্বরিয়া-অনিল।বেশকিছু বছরের বিরতির পরে আবার দুজন একসঙ্গে আসতে চলেছেন অতুল মঞ্জেরেকরের ছবি ‘ফ্যানি খান’ ছবিতে।
দুজনেই এখানে বিনোদন জগতের সঙ্গে কোনো না কোনো চরিত্রের ছায়া বইছেন। দর্শকের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে তাই নিয়ে।
‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়া ও অনিলের লুক বেশ চমকপ্রদ। সম্প্রতি এই ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে এদের সঙ্গে একটি চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।

No comments:

Post a Comment

Post Top Ad