টি-২০ তে ফাটিয়ে দিলেন বিরাট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

টি-২০ তে ফাটিয়ে দিলেন বিরাট!


দরকার ছিল মাত্র আট রানের। মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যা অনায়াসেই এল। ৫৬ ইনিংসে ২০০০ রানে পৌঁছলেন বিরাট কোহালি। হলেন দ্রুততম। একইসঙ্গে, ভারতীয় হিসেবে তিনিই প্রথম এই ফরম্যাটে ২০০০ রান করলেন। এটাও রেকর্ড। একইসঙ্গে জোড়া রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক।
বিশ্ব ক্রিকেটে মাত্র তিনজন এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানে পৌঁছেছেন। ব্রেন্ডন ম্যাককালামের লেগেছিল ৬৬ ইনিংস। মার্টিন গাপটিলের লেগেছিল ৬৮ ইনিংস। শোয়েব মালিকের লেগেছিল ৯২ ইনিংস। কোহলির লাগল অনেক কম মাত্র ৫৬ ইনিংস। শুধু ইনিংসেই নয় ম্যাচের ভিত্তিতেও বাকিদের থেকে অনেক এগিয়ে কোহলি। তাঁর লেগেছে ৬০ ম্যাচ। ম্যাকালাম, গাপটিল ও মালিকের লেগেছে যথাক্রমে ৭১, ৭৫ ও ৯৯ ম্যাচ।
এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি২০ ক্রমপর্যায়ে ব্যাটসম্যানদের তালিকায় আটে রয়েছেন কোহলি। তবে এই ফরন্যাটে তাঁর ব্যাটে কোনও শতরান আসেনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় কোহলি অবশ্য রয়েছেন দুইয়ে। শচিন টেন্ডুলকারের ৪৯ শতরানের পরই তাঁর ৩৫ শতরান। ২০৮ ওয়ানডে ম্যাচে ৫৮.১০ গড়ে ৯৫৮৮ রান করেছেন তিনি।
ভারতের আরও একজন ক্রিকেটার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের কাছাকাছি এসেছেন। আর ১৯ রান হলেই রোহিত শর্মার এই ফরম্যাটে দেশের হয়ে ২০০০ রান হয়ে যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দুটো টি-টোয়েন্টি পাচ্ছেন রোহিত। ফলে, রোহিতের ২০০০ রান করার সম্ভাবনাই বেশি।

No comments:

Post a Comment

Post Top Ad