অর্ক রায়,মালদা,৩১ জুলাইঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় স্বামীর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা গ্রামে। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত স্বামীর নাম শেখ রিন্টু(৩৩)। সে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে। অভিযুক্ত স্ত্রী শিম্পা বিবি। জানা গিয়েছে, সেখ রিন্টুর স্ত্রী এলাকারই এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। ঘটনা জানতে পেরে এই ঘটনার প্রতিবাদ করতে যায় সে। এই নিয়ে গত তিনদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল। অভিযোগ, খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যায় শেখ রিন্টু। অভিযোগ,ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে রিন্টুকে কোপানোর অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। গভীর রাতে পরিবারের লোকেরা জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা।
তবে কি কারণে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

No comments:
Post a Comment