কিং খানের সঙ্গে শচীনের দেখা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

কিং খানের সঙ্গে শচীনের দেখা!


এক জন ক্রিকেটের ঈশ্বর। অন্য জন বলিউডের বাদশা। দু’জনেই বেতাজ। আর সেই দু’জনেই এবার পাশাপাশি। দেখা হল দু’জনের।
ঠিক এই ঘটনাই ঘটেছে সম্প্রতি। শচীন টেন্ডুলোরের সঙ্গে দেখা হল শাহরুখ খানের। তারপর?
সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং শচীন। শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। একই রকম টুপি পরে সেলফি তুলেছেন তারকারা। শচীন ক্যাপশনে লিখেছেন, ‘যব এসআরকে মিট এসআরটি।’
সম্প্রতি মুকেশ এবং নীতা অম্বানীর ছেলে আকাশ অম্বানীর প্রি-এনগেজমেন্ট পার্টিতে দেখা হয়েছিল শচীন এবং শাহরুখের। রাজনীতি, স্পোর্টস, ফিল্ম, বিজনেস বিভিন্ন দুনিয়া থেকে প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন সে দিনের অনুষ্ঠানে।
একসঙ্গে পারফর্ম করেছেন বলি তারকাদের একটা বড় অংশও। সেখানেই এই সেলফি তুলেছিলেন শচিন। দুই তারকার অনুরাগীদের কাছে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পছন্দের তালিকার শীর্ষে।

No comments:

Post a Comment

Post Top Ad