আমেরিকার 'পিক-আপ আর্টিস্ট' নামের এক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রিটেনে এলেন এক বিশেষজ্ঞ। জুলিয়েন ব্লাঙ্ক নামের ওই লোক একজন ডেটিং কোচ। নারীদের কাছে কীভাবে আকর্ষণীয় হয়ে ওঠা যায়, ব্রিটিশ পুরুষদের সেই গোপন শিক্ষাই দিতে এসেছিলেন তিনি। কিন্তু হিতে বিপরীত ঘটলো। ব্রিটেনে পা রাখার পর থেকে তার বিরুদ্ধে ১ লাখ ৬০ হাজার মানুষের অভিযোগের পাহাড় জমে উঠলো। একটাই অভিযোগ, তার প্রদত্ত কামরূপকামাখ্যা বিদ্যা নাকি নারীদের ওপর দৈহিক ও মানসিক নিপীড়ন চালানোর মতো। অবশেষে ব্রিটিশ মুলুকে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হলো সরকার।
জুনিয়র হোম অফিস মিনিস্টার লিন ফিদারস্টোন বলেন, ব্লাঙ্ককে এখানে আরো থাকতে দেওয়া মানে যৌন নিপীড়নের ঘটনা বাড়তে দেওয়া। আশা করি তিনি আর এসব শিক্ষা দিতে এদেশে আসবেন না। কারণ চেঞ্জ ডট ওআরজি নামের একটি ওয়েবসাইটে তার বিরুদ্ধে ১ লাখ ৫৮ হাজার মানুষ অভিযোগ করেছেন। তাই তিনি এ দেশের মানুষের জন্য ভালোর জন্য বিবেচিত হচ্ছেন না।
জুলিয়েন এবং তার একটি দল রয়েছে যারা ডেটিংয়ের বিশেষজ্ঞ বলে রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছেন। অনলাইনে তিনি সবচেয়ে প্রভাব বিস্তারকারী এবং সেক্সি 'পিক-আপ আর্টিস্ট' হিসেবে পরিচিত। তিনি ব্রিটেনে এসে এখানকার পুরুষদের শেখাচ্ছিলেন কোন কোন উপায়ে একজন নারীকে বশে আনতে হয়। কিন্তু তার পদ্ধতিগুলো নারী নির্যাতনের পর্যায়ের বলে অভিযোগ ওঠে।

তার এসব পদ্ধতি শিখে যে সব পুরুষ প্রভাবিত হয়েছেন, তাদের কাছে জোর করে কোনো নারীকে যৌনতায় বাধ্য করার কাজটাকে একেবারে স্বাভাবিক বলেই ঠেকছে। তবে সচেতন নারী-পুরুষ উভয়ের কাছে এগুলো নারীদের দৈহিক ও মানসিকভাবে নির্যাতন ছাড়া আর কিছুই নয়।
এদিকে, ব্লাঙ্কের বক্তব্য হলো, তিনি একটি মৌলিক সোশাল মিডিয়ার এক্সিকিউটিভ কোচ। পেশাগত ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে তিনি ব্রিটেনে এসেছেন। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাউকে যদি কোনভাবে আমি কষ্ট দিয়ে থাকি তবে এ জন্য দুঃখ প্রকাশ করছি। আমি শুরু ছেলেদের মেয়ে পটানোর শিক্ষা দিতে চেয়েছি। এর মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ সম্পর্ক গড়ে উঠবে দুটো ছেলে-মেয়ের মাঝে।
আরো জানা গেছে যে, অস্ট্রেলিয়া থেকেও তাকে বেশ দ্রুত বের হয়ে আসতে হয়েছিল। কানাডা থেকেও বের করে দেওয়া হয় তাকে।

No comments:
Post a Comment