দিবালোকে এক মহিলার হাত থেকে ১৭ হাজার ৫০০ টাকা ও ব্যাঙ্কের কাগজ পত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতকারীরা। চাঞ্চল্য বাঁকুড়া শহরে।
বাঙ্কে থেকে পেনশনের টাকা তুলে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুই দুষ্কৃতি। তাও আবার প্রকাশ্যে দিবালোকে ব্যস্ততম রাস্তায়। মহিলার দাবী তার ঐ বাগের মধ্যে ছিল ১৭হাজার পাঁচশ টাকা, বাঙ্কের কাগজপত্র ও মোবাইল। বাঁকুড়া শহরের কামরার মাঠ এলাকার ঘটনা। দিন দুপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়া শহরের কামরার মাঠ এলাকার বাসিন্দা রীতা কর। আজ সকালে বাঙ্কে গিয়েছিলেন পেনশনের টাকা তোলার জন্য। ব্যাংক থেকে টাকা তুলে কামরার মাঠের রাস্তা ধরে তিনি বাড়ি ফিরছিলেন তিনি। রীতা দেবীর দাবি বাড়ি ফেরার সময় সামনে দিক থেকে একটি মোটর বাইকে হেলমেট পরা দুই বাক্তি তাঁর বা হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চিৎকার করেও ধরতে পারা যায় নি মোটর বাইক ও সওয়ার দুই জন কে। বাগের মধ্যে ১৭৫০০ টাকা, বাঙ্কের বই, চেক বই ও মোবাইল ছিল বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর বাঁকুড়া সদর থানার দারস্থ হন ঐ মহিলা। দিন দুপুরে পথচলতি মানুষের সামনে দিয়ে ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ জন। প্রশ্ন উটছে এলাকার নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

No comments:
Post a Comment