বৃষ্টি কখন-কেমন হবে, জানাবে এই মন্দির! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

বৃষ্টি কখন-কেমন হবে, জানাবে এই মন্দির!

বৃষ্টি কখন-কেমন হবে, জানাবে এই মন্দির!
নয়াদিল্লি, ২৭ মে- বর্ষা কখন আসবে, বৃষ্টি কি ভালমত হবে, নাকি দায়সারা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে, নাকি আদৌ হবে না- এগুলো সাধারণত আবহাওয়া অফিসের কারবার। তারা স্যাটেলাইটের ছবি এবং জলবায়ু বিশ্লেষণ করে বলবেন এই খবর। কিন্তু এই কাজ যদি কোন মন্দির করে তখন? ভারতের একটি মন্দির নাকি বর্ষার সমস্ত আগাম খবর জানাতে পারে। যে কারণে স্থানীয় মানুষ এই মন্দিরকে ডাকে ‘বর্ষার মন্দির’।
কানপুরের গৌতমপুর এলাকার ভিতরগাঁও বেহাটায় ১০০ বছরেরও বেশি পুরোনো একটি জগন্নাথ মন্দির রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, বর্ষার সব খবরাখবর, পূর্বাভাস- সবই নাকি এই মন্দির থেকে জানা যায়। শুধু তাই নয়, এবছর যে খরা হবে, তাও ভবিষ্যতবাণী শুনিয়েছিল এই মন্দির!
ঘটনার কথা শুনে এই মন্দির দর্শনে গিয়েছিল গবেষকদের একটি দল। সাথে বেশ কয়েকজন বিজ্ঞানীও ছিলেন। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, এই সমস্ত কিছুই মানুষের বিশ্বাস। বিজ্ঞানের কোনও প্রভাব নেই।
মন্দিরের প্রধান পুরোহিত কে পি শুক্লা জানিয়েছেন, ‘মন্দিরের নকশা অন্য সব মন্দিরের থেকে একেবারে আলাদা। এর একটি নিজস্ব শিল্প রয়েছে। এমন মন্দির এই রাজ্যে একটাও নেই। সম্রাট অশোক রাজত্বকালে তৈরি এই মন্দিরটি দেখতে অনেকটা স্তূপের মতোন।’
প্রতি বছর জুলাই মাসে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। জন্মাষ্টমীর সময় মন্দির চত্বরে বিরাট মেলা বসে। প্রধান পুরোহিত আরও বলেছেন, ‘এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদ করেন। অনেকের নিজের জমি রয়েছে, আবার অনেকে দিনমজুরী করে জীবনযাপন করেন। ফলে মন্দিরের চাষি-ভক্তদেরই ভিড় বেশি। মন্দিরের ছাদ থেকে বড় বড় ফোঁটা আকারে ভক্তদের মাথায় জল পড়লেই, তারা বুঝতে পারেন এবছর বর্ষা কেমন হবে।’
এটা অলৌকিক বা বিশ্বাস যাই বলুন না কেন, মন্দিরের এই পূর্বাভাসই চাষিদের মনোবলকে অনেকটা বাতলে দেয়, বললেন গ্রাম প্রধান অঞ্জু সিং। তবে তার আক্ষেপ, মন্দিরটি রাজ্য প্রত্নতাত্ত্বিক দপ্তরের আওতায় পড়ে। কিন্ত কোনও রকম আর্থিক সাহায্য বা সংরক্ষিত করার উদ্যোগ নেই তাদের।

No comments:

Post a Comment

Post Top Ad