অর্ক রায়, মালদা: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। শামিল এলাকার বাসিন্দা ছাড়াও প্রায় কয়েক শ ছাত্র-ছাত্রী। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা রেলগেটে উত্তেজনা ।ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ।দীর্ঘ অবরোধের ফলে যানজটে নাকাল নিত্য যাত্রীরা। অভিযোগ প্রায় ২৫ বছর ধরে মালদার ভালুকা রোড স্টেশন থেকে মশালদহ বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বেহাল ।হয় না ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তায় বড় বড় গর্তের কারণে তা, যান চলাচল এবং মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। তাই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে স্থানীয় মানুষজন এবং আশেপাশের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। পুলিশের আশ্বাসেও অবরোধকারীরা তাদের আন্দোলন থেকে সরে আসতে রাজি হননি। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত কোনো প্রশাসনিক কর্তা এসে রাস্তা সংস্কারের ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি না দেবেন তখন তারা অবরোধ চালিয়ে যাবেন। অফিস টাইমে এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে নাকাল হচ্ছেন বহু অফিস যাত্রীরাও। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা রয়েছে।

No comments:
Post a Comment