মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের মামলা শুরু হয়েছে অর্জুন রামপালের। মেহেরের সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্ক ভেঙ্গেছেন অর্জুন। মেহেরের সঙ্গে সম্পর্কচ্ছেদের পরপরই হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানার সঙ্গে ডেট করতে দেখা গেছে অর্জুনকে। কিন্তু, অর্জুন তাঁর ভাল বন্ধু ছাড়া অন্য কিছু নন বলে বার বার দাবি করেন সুজান। ছোটবেলার বন্ধুত্ব থেকেই অর্জুন এবং সুজানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে হৃত্বিকের সঙ্গে তাঁর স্ত্রীর শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় বলে খবর পাওয়া যায়।
শুধু তাই নয়, অর্জুন, মেহেরের বিচ্ছেদের পিছনেও সুজানের সম্পর্কের রসায়নই রয়েছে বলেও শোনা যায়। এমনকী, অর্জুন রামপালের সঙ্গে মেহেরের ঝামেলা এমন পর্যায়ে যায়, যে প্রতিবেশীরা অসহ্য হয়ে উঠতেন। সেই সম্পর্কের দৌড়ের খবর অনেকটা চুপসে গেছে। আর এসবের মধ্যেই ভেসে বেড়াচ্ছে নতুন প্রেমের গুঞ্জন।
জানা যায়, নতুন প্রেমের পাত্রী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিস। সম্প্রতি গ্যাব্রিয়েলার সঙ্গে ডিনার ডেটেও দেখা যায় অর্জুনকে। যা নিয়ে ইতিমধ্যে মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যম।
সে মতে, গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার একজন নামজাদা মডেল। তিনি যে পোষাকের মডেল সে পোষাক নাকি বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীরও বেশ পছন্দ হয়েছে। বিভিন্ন সময়ে তাদের তা পড়তেও দেখা যাচ্ছে। যদিও, গ্যাব্রিয়েলা অর্জুনের বান্ধবী কিনা, সে বিষয়ে কেউই মুখ খুলেননি। তবে তাদের ছবি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।
No comments:
Post a Comment