হাইকোর্টে আগাম জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ হতেই সিআইডির হাতে গ্রেফতার প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের স্বামী এম ভি রাজু। মঙ্গলবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজুর অন্তর্বর্তী আগাম জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে জানিয়ে দেয়, "এবার যা বলার আপনাকে হেফাজতে গিয়ে বলতে হবে।" এরপরই এজলাসে উপস্থিত সিআইডি আধিকারিকরা আটক করে রাজুকে। পরে তাকে গ্রেফতার করে ভবানীভবন নিয়ে যাওয়া হয়। মুলত ভারতীর আয় বহির্ভূত সম্পত্তির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান রাজু। তার বিরুদ্ধে নোটবন্দির সময় পুরনো নোটে সোনা কিনে তা নয়া নোটে রূপান্তরের অভিযোগ ছিল। তাকে আগাম জামিনের অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সিআইডির সঙ্গে সহযোগিতা করতে বলে হাই কোর্ট। এরপর ১১বার তাকে জেরা করে সিআইডি। কিন্তু অভিযোগ কোনওবারই প্রয়োজনীয় তথ্য তিনি দেননি। এদিন আদালতে সে কথাই জানায় সিআইডি! এরপরই তার আবেদন খারিজ করে আদালত।

No comments:
Post a Comment