বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষ!আহত দুই যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 August 2018

বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষ!আহত দুই যুবক



বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক।ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারের চৌপাথির ৩১ নং জাতীয় সড়কের ওপরে।আহত দুই যুবকের নাম জয়দ্বীপ রায় ও উত্তম  বিশ্বকর্মা।এরা ছাওয়াফেলি চা বাগানের ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ একটি টোটো বিধাননগরের রাস্তা থেকে বাতাবাড়ি ফার্ম বাজারের চৌপাথি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে উঠছিল।ওই সময় চালসার দিক থেকে হেলমেট বিহীন ভাবে একটি বাইকে ওই দুই যুবক দ্রুত গতিতে আসছিল।ফার্ম বাজারের চৌপথির ৩১ নং জাতীয় সড়কের ওপরে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়ে যায়।টোটো টির সামনের কাঁচ ভেঙে যায়।স্থানীয় জনগণ গুরুতর অবস্থায় দুই যুবক কে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।জাতীয় সড়কের ওপরে হেলমেট বিহীন বাইক ও টোটোর এই দুর্ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে । মেটেলি থানার পুলিশ বাইক ও টোটো টিকে আটক করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad