অর্ক রায় ,মালদা : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নিজ ভাই বউকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ ভাসুরের বিরুদ্ধে।
অসুস্থ অবস্থায় ওই গৃহবধুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের গৃহবধুর পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধুর নাম আসবিনা বিবি(২৫)। অভিযুক্ত ভাসুরের নাম, খালেক সেখ। জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধুর স্বামী মুন্না সেখ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। অভিযোগ, ওই গৃহবধুর ভাসুর খালেক মাঝেমধ্যে উত্ত্যক্ত করতেন তাকে। এমনকি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধুকে মারধর করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। তার বাবার বাড়ির লোকেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রাতেই তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। গৃহবধুর বাবার বাড়ির লোকেরা অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার পুখুরিয়া থানায়। অভিযুক্ত পলাতক। তবে ঠিক কী কারণে গৃহবধূর ওপর হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদার পুখুরিয়া থানার পুলিশ।

No comments:
Post a Comment