রাহুলের ঘুরিয়ে প্রধানমন্ত্রী হওয়ার বাহানা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

রাহুলের ঘুরিয়ে প্রধানমন্ত্রী হওয়ার বাহানা!


"ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কোনও লক্ষ্যই আমার নেই।" শনিবার লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল। সেখানে একজন রাহুলের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করেন। জবাবে রাহুল বলেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনও লক্ষ্য তাঁর নেই। তিনি শুধুমাত্র একটি আদর্শের লড়াই লড়ছেন।

রাহুল বলেন, "আমার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নেই। ২০১৪ সালের পর থেকে যে পরিবর্তন হয়েছে তার বিরুদ্ধে আদর্শের লড়াই করছি। আমি উপলব্ধি করেছি যে এটা দেশের জন্য বিপদের। তাই আমি এর বিরোধিতা করছি। আমি সকালে ঘুম থেকে উঠে ভাবি, কিভাবে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে রক্ষা করতে পারি এবং কিভাবে আমি নিশ্চিত করতে পারি যে, আমরা ভালোবেসে একসঙ্গে কাজ করব।"
যদিও, চলতি বছরে এক নাগরিক সমাবেশে রাহুল বলেছিলেন, ২০১৯ সালে (লোকসভা নির্বাচন) কংগ্রেস দল যদি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। তখন এও বলেছিলেন, ২০১৯ সালে বিজেপি সরকার গড়তে পারবে না এবং নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী হবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad