‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ চ্যালেঞ্জে সলমন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ চ্যালেঞ্জে সলমন

‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ চ্যালেঞ্জে সালমান
মুম্বাই, ১২ আগস্ট- ‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ চ্যালেঞ্জে অংশ নিলেন সালমান খান। এতে অংশ নিয়ে শনিবার টুইটারে পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে তাকে সাইক্লিং এবং ওয়ার্কআউট করতে দেখা যাচ্ছে।
ভিডিওটা শেয়ার করে সালমান লেখেন, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের দারুণ উদ্যোগ #হামফিটতোইন্ডিয়াফিট। আমি কিরেন রিজিজুর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই রইল আমার ভিডিও।

যেখানে ইউনিয়ন মন্ত্রী কিরেন রিজিজু রিয়াক্ট করেন। রিজিজু টুইট করেন, ‌‌অসাধারণ সলমান খান ভাই। আপনি কয়েক মিলিয়ন মানুষকে সুস্থ থাকতে অনুপ্রেরণা দেন। আমার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ধন্যবাদ।
‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ নামক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন শুরু করেন যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।
এর আগে দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ঋত্বিক রোশন এবং মালাইকা আরোরা সমেত বহু বলিউড তারকা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad