বাড়ি না ভেঙ্গে নজীর গড়লেন সানভিউ পার্কের মানুষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

বাড়ি না ভেঙ্গে নজীর গড়লেন সানভিউ পার্কের মানুষ


বাড়ি না ভেঙেই অন্যত্র সরিয়ে নেওয়ার নজিরের সাক্ষী থাকলো আসানসোলের ৮৫নং ওয়ার্ড তথা মহিশীলা সানভিউ পার্কের মানুষ ৷ পেশায় শিক্ষক বিকাশ চন্দ্র সাধু ২০০৩সালে সানভিউ পার্কে বাড়ি তৈরী করার পর পরবর্তী ক্ষেত্রে পুরসভার ও এলাকার রাস্তাঘাট তৈরী হলে , রাস্তার থেকে বাড়ির মেঝে নিচু হয়ে যাওয়ায় বর্ষায় বাড়িতে রাস্তা ও নর্দমার জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরী হয় ৷ বিগত দু-তিন বছর ধরে এই সমস্যায় ভোগার পর তিনি সিদ্ধান্ত নেন , বাড়িটি না ভেঙে নতুন করে বাড়ির মেঝের উচ্চতা বাড়াবেন ৷ সে কারণে অন লাইনে তিনি ভারতে এ কাজে বিশারদ ও অভিজ্ঞ হরিয়ানার একটি সংস্থার সাথে সংযোগ করেণ ৷ ওই সংস্থা বাড়ি না ভেঙে ও বাড়ির কোনো ক্ষতিসাধন না করে মেঝের উচ্চতা বাড়ানোর কাজে ১০০%গ্যারান্টি দিয়ে কোর্ট পেপারে চুক্তি করতে সম্মত হলে ৷ বিকাশ সাধু উৎসাহিত হন ৷ শেষ পর্যন্ত ৩০ আগষ্ট সংস্থার ২৬জন কর্মী প্রায় ১৫০টি জ্যাকের সাহায্যে বাড়িটি লিফটিং এর কাজে নেমে পড়েন ৷ সংস্থার সুপারভাইজার কৃষ্ণমার বলেন প্রতিদিন ১ফুট করে বাড়িটিকে মাটি থেকে তোলা হবে ৷ এভাবে ৪দিনে চারফুট উচ্চতা বাড়ানো হবে বাড়িটির নীচ থেকে ৷ এভাবে সম্পূর্ণ ১৭৫০ স্কয়ার ফুটের দ্বিতল বাড়িটির কোনো ক্ষতি না হয়ে মাটি ছেড়ে যাওয়ায় স্থানীয় লোকেদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে ৷ তারা ঘটনার সাক্ষী থাকতে এলাকায় ভিড় করেন ৷

2 comments:

  1. আসা করছি এবার কিছু ভালো হবে

    ReplyDelete
  2. Wonderful!!....I had never seen such an unique work before!

    ReplyDelete

Post Top Ad