প্রকাশ্যে থুতু ফেললে দিতে হবে জরিমানা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

প্রকাশ্যে থুতু ফেললে দিতে হবে জরিমানা



প্রকাশ্যে থুতু ফেলে প্রথমবার ধরা পড়লে জরিমানা হবে আর্থিক। অনাদায়ে পরিষ্কার করতে হবে সরকারি হাসপাতাল অথবা ভবন। দ্বিতীয়বারে বাড়বে অর্থের পরিমাণ ও ভবন পরিষ্কারের মেয়াদ। তৃতীয়বারের সাজার পরিমাণ হবে আরও বেশি।
এমন নতুন নিয়ম করতে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র সরকার। প্রকাশ্যে থুতু ফেলায় প্রথমবারে সর্বনিম্ন ১ হাজার রুপি জরিমানা ও একদিন সরকারি ভবন বা হাসপাতাল পরিষ্কার, দ্বিতীয়বারের শাস্তি ৩ হাজার রুপি ও তিনদিন ভবন পরিষ্কার এবং তৃতীয়বারে সর্বোচ্চ ৫ হাজার রুপি জরিমানা ও ৫ দিন ভবন পরিষ্কারের কাজ করতে হবে।
মহারাষ্ট্রের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী দীপক সাওন্ত বলেন, 'আমরা এমন একটি শাস্তির ব্যবস্থা করেছি যাতে অপরাধী লজ্জা বোধ করে ও তার অহম আহত হয়।'
দীপক আরও বলেন, এতে যারা পান খান, তারা বুঝবেন যেখানে সেখানে পিক ফেলা ঠিক নয়।আইন করে থুতু ফেলা বন্ধ করলে টিবি জাতীয় বাতাসবাহিত রোগের সংক্রমণ কমে যাবে বলেই মনে করছে প্রশাসন।

No comments:

Post a Comment

Post Top Ad