টলিউড নায়িকাদের মজার যত ডাক নাম...! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

টলিউড নায়িকাদের মজার যত ডাক নাম...!

কলকাতার নায়িকাদের মজার যত ডাক নাম...!
টলিউড সিনেমার নায়িকাদের নিয়ে বাংলাদেশেও কম আগ্রহ নেই। তাদের প্রেম, বিয়ে ও নতুন কোন সিনেমা করছে সকল কিছুর সংবাদ জানতে আগ্রহী। আমরা তাদের আসল নাম তো সবাই জানি। কিন্তু ডাকনাম কী জানি? যে নামে তাদের কাছের মানুষরা ডাকে।
ভাবতে পারেন, গ্ল্যামারাস গার্ল শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকছেন? এটাই তার ডাকনাম।
শ্রাবন্তীর ডাক নাম গিন্টু। ছোটবেলা থেকেই তাকে নাকি পুতুলের মতো দেখাত। তাই বাবা আদর করে এ নামে ডাকতেন। পরবর্তীতে পরিবার ছাড়িয়ে সহকর্মীদের মাঝেও এ নামে তিনি পরিচিতি পেয়েছে।
স্বস্তিকার ডাকনাম ভেবলি। এই নাম এখন অনেকেই জানেন। ফলে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে অনেকেই তাঁকে এখন এই নামেই ডাকেন।
তবে রাইমা সেনের বহু ডাকনাম আছে। ডলস, ডলি বলে নাকি তাঁকে ডাকেন কাছের মানুষরা। তবে মা মুনমুন সেন রাইমাকে ডলু নামে সম্বোধন করেন। প্রকাশ্যেও শোনা গেছে এমন ডাক।
পাওলিকে সংক্ষিপ্ত করে পাও ডাকা হয়। আর ঋতুপর্ণার ডাকনাম চুমকী। বাবা এ নামে ডাকা শুরু করেছিলেন।
অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম পিউ। ইন্ডাস্ট্রির প্রায় সবাই তাকে এ নামেই ডাকে।

No comments:

Post a Comment

Post Top Ad