সলমন যখন নায়ক, তাঁর নায়িকারা তখন শিশু! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

সলমন যখন নায়ক, তাঁর নায়িকারা তখন শিশু!

সালমান খান যখন নায়ক, তাঁর নায়িকারা তখন শিশু!
সালমান খান। বলিউডের হিট মেশিন বলা হয় তাকে। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেয়া এই নায়ক বলিউডের অন্যতম স্তম্ভ। জনপ্রিয়তায়ও রয়েছেন শীর্ষে। দীর্ঘ ৩০ বছর ধরে মুম্বাই ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন ভাইজান। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বলিউডের একাধিক প্রজন্মের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে।
সালমান খানের বলিউড অভিষেক হয় ১৯৮৮ সালে। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে তাকে প্রথম পর্দায় দেখা যায়। সালমানের বয়স তখন ২৩ বছর। সেই সময় সালমানের এখনকার নায়িকারা কেমন ছিলেন? জানতে ইচ্ছে হয় নিশ্চয়ই? চলুন জেনে নেয়া যাক, সালমান যখন নায়ক, তার নায়িকাদের বয়স তখন কত ছিলো...
বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পর্দায় হোক কিংবা বাস্তব জীবন, দুই জীবনেই তাদের রসায়ন আলোচিত হয়েছে। কিন্তু সালমান খান যখন নায়ক, তখন এই ক্যাটরিনার বয়স ছিলো মাত্র ৫ বছর।
‘সুলতান’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন সালমান খান ও আনুশকা শর্মা। কিন্তু সালমানের অভিষেকের সময় তথা ১৯৮৮ সালে আনুশকা সবে জন্মগ্রহণ করেন!
২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে আসেন সোনাক্ষী সিনহা। সালমান খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেন এই নায়িকা। অথচ সালমান খান যখন ২৩ বছরের নায়ক, তখন সোনাক্ষীর বয়স মাত্র এক বছর!
‘বডিগার্ড’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খান ও কারিনা কাপুর। তাদের রসায়ন দর্শকমহলে দারুণ জনরপ্রিয়তা পেয়েছিলো। কিন্তু এই কারিনা কাপুর মাত্র ৮ বছরের শিশু ছিলেন, যখন সালমান খান প্রথম ছবির নায়ক।

No comments:

Post a Comment

Post Top Ad