শারীরিক সম্পর্ক নিয়ে সোনমের বিস্ফোরক মন্তব্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

শারীরিক সম্পর্ক নিয়ে সোনমের বিস্ফোরক মন্তব্য!

শারীরিক সম্পর্ক নিয়ে সোনমের বিস্ফোরক মন্তব্য!
বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপূরের মেয়ে সোনম কাপূর। বাবার পরিচয়ে নয়, নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে জায়গা করে নিতে পরিশ্রম করে যাচ্ছেন।
এরইমধ্যে বেশকিছু হিট সিনেমাও উপহার দিয়েছেন তিনি।

মিডিয়াতে বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত সোনম। তবে এবার বলি নায়িকাদের শারীরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

তার কথায়, তিনি বাদে অন্য নায়িকারা তাদের সহ-অভিনেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। সরাসরি নায়িকা এ কথা না বললেও পরোক্ষভাবে যে তিনি সেটাই বুঝিয়েছেন তা বুঝতে বাকি নেই কারও। খবর এবেলার।

সম্প্রতি সোনম কাপূর হাজির হয়েছিলেন নেহা ধুপিয়ার চ্যাট শো ‘পডকাস্ট’ ‘নো ফিল্টার নেহা’-তে।
সেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সোনম জানিয়েছেন, তার অভিনয় জীবনে তিনি কখনও কোনো সহ-অভিনেতার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হননি। আর সেই কারণেই সহ-অভিনেতাদের সঙ্গে তার কেমিস্ট্রি এত সুন্দর।

তার এমন কথাতে এটাই ইঙ্গিত দিচ্ছে যে, অন্য নায়িকারা তাদের সহ-অভিনেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন। যার কারণে হয় তো তাদের রসায়ন ততোটা জমে না।

অভিনেত্রীরা যদি সহ-অভিনেতাদের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে পছন্দ করেন, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। সেই বিষয়ে কথা তুলে আবারও কি বিপদ ডেকে আনলেন সোনম। এমন গুঞ্জনই চলছে বিটাউনে।

No comments:

Post a Comment

Post Top Ad