বিহারের অপহৃত কিশোর উদ্ধার মালদায়! গ্রেফতার ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

বিহারের অপহৃত কিশোর উদ্ধার মালদায়! গ্রেফতার ২


অর্ক রায়,মালদা: গোপন সূত্রে খবর পেয়ে মালদা এবং বিহার পুলিশ এর যৌথ অভিযানে উদ্ধার হল বিহারের কিশান্গঞ্জ থেকে অপহৃত এক কিশোর। সোমবার মালদা স্টেশন সংলগ্ন একটি এলাকা থেকে এই কিশোরকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মূল অপহরণকারী সন্দেহে ১ মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ।মহিলার নাম অঞ্জু দেবী। বাড়ি বিহারের উত্তরপালী এলাকায়। অভিযোগ গত ২৫ আগস্ট অভিযুক্ত অপহরণকারী বিহারের জেলার ধর্মগঞ্জ থেকে ওই কিশোরকে অপহরণ করে। পরে কিশান্গঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনার তদন্তে শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত অন্য অপহরণকারীর নাম অরুণ কুমার বাড়ি বিহারের সুদল জেলায়।
পুলিশের প্রাথমিক ধারণা অপহৃত কিশোরকে দেখভাল করার জন্য আয়া হিসাবে এই মহিলাকে রেখেছিল মূল অভিযুক্ত। অপহৃত কিশোরের নাম প্রিয়াংশু কুমার। বাবা শ্যাম নন্দন পোদ্দার, বাড়ি বিহারের কিশান্গঞ্জ এর ২৮ নম্বর ওয়ার্ডের ধর্মগঞ্জ এলাকায়।
পুলিশের প্রাথমিক ধারণা টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে ওই কিশোরকে অপহরণ করে অভিযুক্তরা। ধৃতদের সোমবারে মালদা জেলা আদালতে পেশ করে। ট্রানজিট রিমান্ডের মাধ্যমে এদের বিহারে নিয়ে যাওয়া হয়েছে বিহার পুলিশের বিশেষ দলটির মাধ্যমে।

No comments:

Post a Comment

Post Top Ad