মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: উদ্বোধনের অপেক্ষায় নরেন্দ্রপুর থানা।সোনারপুরের কামালগাজিতে এই নতুন থানা তৈরি হচ্ছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। কামালগাজি বাজারের পুরমার্কেটের তৃতীয় ও চতুর্থ তলায় এই নতুন থানা তৈরি করা হয়েছে। বারুইপুর জেলা পুলিসের অধীনে এই থানা। এতোদিন বড় থানা হিসাবে সোনারপুর থানা কাজ করেছে। প্রায় ১৮৯ বর্গ কিলোমিটার জুড়ে এই থানার এলাকা ছিল। জনসংখ্যা প্রায় ৫ লক্ষাধিক। এছাড়া দিনের পর দিন নগরায়নের ফলে এই থানা এলাকায় জন বসতি বাড়ছে। তাই সোনারপুর থানার ওপর চাপও বাড়ছে। বিশাল এলাকা হওয়ায় সোনারপুর থানার পক্ষে বিভিন্ন জায়গায় ঠিক সময়ে পৌঁছানোও কঠিন হয়ে পড়ছিল। এলাকার মানুষের দাবি ছিল এই থানাকে ভাগ করা হোক। এই সরকার থানাকে ভাঙার পরিকল্পনা নিয়ে ছিল। সেই পরিকল্পনা সফল হতে চলেছে। তৈরি হয়েছে নরেন্দ্রপুর থানা। সাদা নীল রংয়ের ৪ তলা বাড়িতে নরেন্দ্রপুর থানার সাইনবোর্ড। তৃতীয় তলাতেই পুরুষ ও মহিলাদের জন্য আলাদা 'লক আপে'র ব্যবস্থা করা হয়েছে। তার ভিতরে কমোট ও বেসিনের ব্যবস্থা। রয়েছে লিফটের ব্যবস্থা। সবই আধুনিক সাজে সজ্জিত। বারুইপুর জেলা পুলিস সূত্রে জানা গেছে, সোনারপুর উত্তর বিধান সভার অন্তর্গত ৫ টি পঞ্চায়েত এবং পুরসভার ১৭ টি ওয়ার্ড নিয়ে এই থানার সীমানা ধরা হয়েছে। খুব শীঘ্রই থানার উদ্বোধন হবে।

No comments:
Post a Comment