কুড্ডালোর (তামিলনাড়), ১৭ সেপ্টেম্বর : বন্ধুর বিয়ে বলে কথা। উপহার তো জব্বর দিতে হবে। না হলে যে মান থাকবে না। তবে এমন উপহার! পাঁচ লিটার পেট্রল। হ্যাঁ, তামিলনাড়ুর কুড্ডালোরের এক যুবক বিয়েতে বন্ধুদের থেকে এই উপহারই পেয়েছেন। রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে পেট্রল উপহার পেয়ে খুশি তিনি।
একটি তামিল টেলিভিশন চ্যানেলের খবর অনুযায়ী, নতুন বউকে সঙ্গে নিয়ে ওই যুবক বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছিলেন। সেইসময় তাঁর কয়েকজন বন্ধু একটি পাঁচলিটার পেট্রলের জার নিয়ে হাজির হন। এরপর বন্ধুরা ওই যুবকের হাতে সেই জার তুলে দেন। এই ঘটনায় হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে আসা আমন্ত্রিতদের মধ্যে।
পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। কমার কোনও লক্ষণ নেই। এর প্রভাব পড়েছে জনজীবনে। তামিলনাড়ুতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৫ টাকা ১৫ পয়সা। যা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

No comments:
Post a Comment