হাসপাতালে ছেলের জন্য প্রথম কোন উপহার নিয়ে গেলেন শাহিদ কাপুর ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

হাসপাতালে ছেলের জন্য প্রথম কোন উপহার নিয়ে গেলেন শাহিদ কাপুর ?

দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন শাহিদ কাপুর। গতকালই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শাহিদপত্নী মীরা রাজপুত। বুধবার সন্ধ্যায় লিটল প্রিন্স চার্ম এসেছে শাহিদ-মীরার কোলজুড়ে। কাপুর পরিবারের তরফে জানানো হয়েছে সুস্থ আছেন মা ও ছেলে। স্বাভাবিকভাবেই খুশির বন্যা বইছে কাপুর পরিবারে। তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি মীরাকে।

হালপাতালে ঢোকার মুখেই ক্যামেরাবন্দী হন শাহিদ আর মিশা ৷ শাহিদের সঙ্গে ছিলেন আরও এক যুবকও। তার হাতে ছিল ছেলের জন্য আনা বাবার প্রথম উপর। হালকা নীল কাপড়ে ঢাকা একটি বাস্কেট দেখা যায় তার হাতে। যদিও সেই বাস্কেটে কী ছিল তা স্পষ্ট বোঝা যায়নি।তাই হাসপাতেলই স্ত্রীকে দেখতে পৌঁছে গেলেন নায়ক। সঙ্গে সঙ্গেই পাপারাৎজিরাও পিছু নিল তার। এদিন দু’বছরের মেয়ে মিশাকে কোলে নিয়েই হাসপাতালে ঢোকেন শাহিদ। তবে ছোটা কাপুরের জন্য উপহার নিয়ে যেতে ভোলেননি।

No comments:

Post a Comment

Post Top Ad