নিজের ‘পর্নো জীবন’ নিয়ে একি বললেন সানি লিওন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

নিজের ‘পর্নো জীবন’ নিয়ে একি বললেন সানি লিওন!

নিজের ‘পর্নো জীবন’ নিয়ে একি বললেন সানি লিওন!
বলিউড অভিনেত্রী সানি লিওনের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’-এর দ্বিতীয় পর্ব শিগগিরই মুক্তি পাবে। সানি বলেছেন, এ ওয়েব সিরিজে তিনি তাঁর অতীতের সত্যটাই তুলে ধরেছেন।
বলিউডে অভিনয়জীবন শুরুর আগে সানি ছিলেন মার্কিন পর্নো ইন্ডাস্ট্রির নামকরা তারকা। পর্নো তারকা থেকে বলিউড তারকা—ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে সানি তাঁর দীর্ঘ যাত্রার কথাই বলেছেন। যা বলেছেন, তা তাঁর অতীতের সত্য।
এক সাক্ষাৎকারে সানি লিওন বলেছেন, অতীতে ফিরে যাওয়া খুবই কঠিন। কিন্তু এই সিরিজটি তাঁর অতীতকে উপস্থাপন করবে এবং সত্য জানার সুযোগ করে দেবে।
‘আমি আমার গল্প বলেছি। আমি জানি সেগুলো কী। এটা সিনেমার মতোই কঠিন। এটা আমার কাছে খুবই আবেগপ্রবণ যাত্রা। কিন্তু আমি খুশি এ কারণে যে, আমি আমার সত্যটা বলেছি। এটা আমার জন্য কতটা কঠিন ছিল, তা ব্যাপার নয়।’
‘যখন লিখেছি, তখন স্বাভাবিকভাবেই অতীতে চলে গিয়েছিলাম—সংলাপ ও অবস্থা। তাই এটা তেমন কঠিন ছিল না, কেননা তা সত্য ঘটনা, বানানো না। পেছনে ফেরা সহজ’, বলেন সানি লিওন।
এখন অতীত স্মৃতিচারণা সহজ হয়ে এলেও ওই দিনগুলো সহজ ছিল না। তাঁর সংগ্রামের গল্পই এটি। দিলীপ মেহতা তাঁকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছেন। এর নাম ‘মোস্টলি সানি’। এর আগেও তিনি জীবনের অনেক সত্য বলেছেন। এ নিয়ে তাঁর ঝুলিতে বাজে অভিজ্ঞতাও কম নয়।
‘যখন প্রযোজকরা আমার জীবন নিয়ে ওয়েব সিরিজ বানানোর জন্য আসতেন, আমি না বলতাম। কারণ এর আগে আমাকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে এবং সেই অভিজ্ঞতা ভালো না। কিন্তু তাঁরা বললেন, আমার পারিবারিক জীবন ও শৈশব দেখাতে চান, আমার বেড়ে ওঠা ও বাবা-মা-স্বামীর সঙ্গে আমার সম্পর্ক দেখাতে চান; তখনই আমি হ্যাঁ বলি।’
এ তারকা আরো বলেন, প্রডাকশন হাউজ জি-৫ তাঁর গল্প বদলে দেয়নি। ‘আমরা একটি সঠিক কোম্পানি চেয়েছিলাম, যারা আমাকে ও আমার গল্পকে গ্রহণ করবে। কোনো পরিবর্তন ছাড়াই তা প্রকাশিত হচ্ছে। কেন আমি আমার গল্প বদলাব?’
৩৭ বছর বয়সী সানি লিওন বলেন, এ সিরিজের তৃতীয় পর্ব নির্ভর করছে দ্বিতীয় পর্বটিতে দর্শক কেমন সাড়া দেয় তার ওপর। তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার তৃতীয় পর্বের জন্য খুবই আগ্রহী। কারণ তিনি জানেন, প্রথম ও দ্বিতীয় পর্ব কেমন আবেগময় ছিল। খবর অনলাইন ইন্ডিয়া টিভির।
‘আমি তাঁর (ড্যানিয়েল) ইচ্ছের বিরুদ্ধে কিছু বলিনি। বলেছি এটা হবে কি হবে না, তা জানি না। এটা নির্ভর করছে দ্বিতীয় পর্বটির জন্য কেমন সাড়া পাচ্ছি, তার ওপর’, বলেন এ লাস্যময়ী অভিনেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad