চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানা যায়, সোমবার বিশ্বকর্মা পূজোর দিন বিজেপির এক বৈঠক ছিল। অনুষ্ঠানে আসেন দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপি কর্মী সভায় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব,সংঘর্ষ।
ইট,পাটকেল মারতে থাকে বিজেপি অফিসে। দিলীপ বাবু গাড়িও ভাঙা হয় বলে অভিযোগ। এ প্রসঙ্গে সাংবাদিকদের দিলীপ বাবু জানান, পুলিশের সামনে তৃণমূলের গুন্ডারা ইট, পাটকেল ছুড়ছে। আহত হয়েছেন কয়েক বিজেপি কর্মী। তাঁর দাবী, তৃণমূল বিজেপির সঙ্গে পারছে না বলে এই কাজ করাচ্ছে। পাশাপাশি লক্ষ্মণ শেঠের বিজেপি ত্যাগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাঁর দল ভালো লাগেনি তাই ছেড়েছেন।বিজেপির সভায় হামলা চালানোর অভিযোগ উঠল কাঁথিতে। সোমবার কাঁথির জনমঙ্গল প্রেক্ষাগৃহে সাংগঠনিক সভার আয়োজন করেছিল কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি। সেই সভাতে যোগদান করতে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ সভায় যোগদান করার পরই হামলা শুরু হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। বিজেপি সমর্থদের শতাধিক বাইকও ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের ইটের আঘাতে জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী।তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোটা ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত বলে জানিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বলেন, আমাদের রাজনৈতিকগতভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ঠেকাতে অক্ষম তৃণমূল। আর সে কারণে শারীরিক আক্রমণ করা হচ্ছে। তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর উপস্থিতিতে এই হামলা তৃণমূলের দুষ্কৃতীরা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর আপাতত সভা স্থগিত রেখেছে বিজেপি। ঘটনায় অভিযোগ জানাতে কাঁথি থানায় গেছেন বিজেপি নেতৃত্ব।হামলার অভিযোগ নস্যাৎ করে গোটা ঘটনাই বিজেপির ধর্মীয় বিভাজনের জন্য জনতা হামলা চালিয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

No comments:
Post a Comment