জিটিরোডে তৈরী হচ্ছে রেলের ব্রীজ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

জিটিরোডে তৈরী হচ্ছে রেলের ব্রীজ!



আসানসোলের ৫৫ নং ওয়ার্ড তথা গোপালপুর অঞ্চলে জিটিরোডের উপর রেলের ওভারব্রীজ তৈরী হতে চলেছে আগামী বুধবার ৷ এবিষয়ে স্থানীয় হকারদের পক্ষ থেকে আসানসোল মণ্ডলের ডিআরএম পি কে মিশ্রার হাতে সোমবার এক স্মারক লিপি তুলে দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর চৌধুরীর নেতৃত্বে ৷

হকারদের পক্ষ থেকে শঙ্কর চৌধুরী বলেন , "ওভারব্রীজ তৈরী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় হকারেরা যাতে উচ্ছেদ না হয় এবং প্রয়োজনের স্বার্থে উচ্ছেদ হলে তাদের পুনরবাসনের দাবিতে সোমবার ডিআরএমের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷" যদিও ডিআরএম পি কে মিশ্রা জানিয়েছেন ৷ "স্থানীয় হকারদের উচ্ছেদের কোনো প্রয়োজনীয়তা নেই ৷ কারণ রেল ট্র্যাকের উপর শুধুমাত্র ওভারব্রীজটি নির্মাণ করবে ৷ যা আসানসোলের উন্নয়নের কাজে লাগবে ৷ স্থানীয়দের উচ্ছেদ হওয়ার বিষয়টি অমূলক ভাবনা ৷"

No comments:

Post a Comment

Post Top Ad