নিজস্ব প্রতিনিধিঃ আবারও এক অভিনব পদক্ষেপ কেন্দ্র সরকারের। আয়ুষ্মান যোজনা নামের প্রকল্পে, এবার থেকে রেল হাসপাতালগুলিতেও বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন বহিরাগতরা। এই প্রকল্প তড়িঘড়ি কার্যকর করার জন্য প্রতিটি জোনের জেনারেল ম্যানেজারদের কাছে লিখিতভাবে জানিয়েছেন রেলবোর্ডের প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার গজেন্দ্র কুমার। নতুন এই যোজনায় প্রচুর সাধারণ মানুষ যে কতটা সুবিধা পাবে তা বোঝাই যাচ্ছে, এমনকিএই যোজনায় রেল লাইনধারে বসবাসকারী দরিদ্র মানুষজনও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
প্রথম প্রথম যে সমস্ত রেল হাসপাতালের পরিকাঠামোর থেকে ২০ শতাংশ কম ব্যবহার হচ্ছে সেগুলিকে প্রথম এই যোজনায় অন্তর্ভুক্ত করা হবে, বলে জানা গিয়েছে সরকারী সূত্রে।
তবে বেশ কিছু সমস্যার কোথাও উঠে আসছে এই যোজনার ফলে। জানা গিয়েছে, কোন খাতে চিকিত্সা খরচ কত হবে, সেই নিয়ে পরিষ্কার কিছু বলা হয়নি? ওষুধ থেকে অপারেশনের খরচও অনেক, সেক্ষেত্রে কি করা হবে? এছাড়া, রেলকর্মীদের চিকিত্ৎসা খরচ বহন হয় তাঁদের মাসিক বেতন থেকে কেটে, বহিরাগতদের থেকে সেই সুযোগ নেই। ফলে অর্থভাবনাই এখন মূল বিষয়। রেল কর্মীরাও এই যোজনাকে খুব ভাল চোখে দেখছেন না। তাঁদের মতে, বর্তমানে রেল হাসপাতালগুলির যা দশা তাতেই চিকিত্সা উপযুক্ত মানের পাওয়া যায় না। বহিরাগতদের ভিড় বাড়লে সেই পরিস্থিতি কতটা ভয়ানক হবে তা অনুমান করেই আতঙ্কিত হচ্ছেন রেলকর্মীরা।
অর্থাৎ, এক ঝাঁক নতুন যেমন প্রস্তাব, তেমনি সমস্যাও প্রচুর। তবে সমস্ত সমস্যার পাশ কাটিয়ে উত্তীর্ণ হতে পারে এই আয়ুষ্মান যোজনা, মনে করছেন বিশেষজ্ঞরা।

No comments:
Post a Comment