কেন্দ্র বিরোধী বনধ নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা৷ যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘বনধের ইস্যুকে সমর্থন করলেও তৃণমূল নীতিগতভাবে বনধের বিপক্ষে৷’’ জ্বালানির দাম বৃদ্ধি, মার্কিন ডলারের তুলনায় টাকার দামের পতন সহ কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের বিরোরোধীতায় সরব বিরোধী দলগুলি৷ প্রতিবাদে এদিন ভারত বনধের ডাক দেয় কংগ্রেস৷ তাতে সামিল হয় বামেরা৷ তবে জাতীয় স্তরে বিরোধী ঐক্যের সলতে পাকানোর চেষ্টা হলেও এই বনধে যোগ দেয়নি তৃণমূল৷ উলটে তারা শহরের রাজপথে প্রতিবাদ মিছিল করে৷ বিকেলে নবান্নে মখ্যমন্ত্রী বলেন ডলারের দাম উর্ধ্বে৷ অগ্নিমূল্য তেলের দাম৷ মানুষের দাম কমছে৷ তাঁর মতে দেশে আর্থিক বিপর্যয় চলছে৷ বনধের ইস্যুকে সমর্থন করলেও তৃণমূল নীতিগতভাবে ধর্মঘটের বিরোধী৷ তাই এই বনধে সামিল হওয়া সম্ভব হয়নি৷ কয়েকদিন আগেই বনধের সমর্থনে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল মমতাকে ফোন করলে তাকে এই বিষয়টি স্পষ্ট করেছিলেন৷ মমতা ৷ তৃণমূল নেত্রীর মতে বনধ বিরোধীতার শেষ অস্ত্র হওয়া উচিত৷ এর ফলে আর্থিক ক্ষতি হয়৷ এদিকে মমতার এই অবস্থানের সমালোচনায় মুখর বামেরা৷ তাদের দাবি, তৃণমূলের অবস্থা এখন ‘ধরি মছি না ছুই পানি৷’

No comments:
Post a Comment