নিঃসঙ্গতা মানুষের জীবননাশ করতে পারে। নিঃসঙ্গ জীবন মানুষের কাছে দুর্বিষহ মনে হয়।
মানুষের জীবনে এমনও নিঃসঙ্গতা আসে যখন একটি আলিঙ্গনই হতে পারে তার জন্য অনেক বড় পাওয়া। ব্যস্ত এই পৃথিবীতে ইচ্ছা থাকলেও অনেকে নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে কোনো সঙ্গী পান না। পৃথিবীর উন্নত দেশগুলো তো বটেই অনেক উন্নয়নশীল দেশের মানুষও এখন এতটাই ব্যস্ত যে অন্যের কষ্ট দূর করার জন্য সামান্য সময়ও ব্যয় করতে পারেন না।
কিন্তু তাদের জন্য সুখবর নিয়ে এসছের জাপানি বিজ্ঞানীরা। নিঃসঙ্গতা দূর করতে জাপানে তৈরি হয়েছে বিশেষ ধরনের এক চেয়ার। ‘প্রশান্তি চেয়ার’ নামে পরিচিত এ চেয়ারে মিলবে কাক্সিক্ষত আলিঙ্গনের স্বাদ
এটি দেখতে চেয়ারের মতো হলেও শপিংমলে সাজিয়ে রাখা পুতুলের ন্যায় এর রয়েছে মুখম-ল ও হাত। এমনকি মাথায় একটি মানানসই টুপিও রয়েছে এতে। দেখলে প্রথমে মনেই হয় না যে এটি একটি চেয়ার।
চেয়ারটি বয়স্কদের জন্য তৈরি হলেও সব বয়সীরাই এটি ব্যবহার করতে পারবেন।
‘উইনিকার’ কোম্পানির ৪১৯ ডলারের চেয়ারটিতে হুইলচেয়ারের সুবিধাও রয়েছে।
জাপানে বর্তমানে ৬৫ বা তার চেয়ে বেশি বয়সী মানুষের হার ২৫ শতাংশ। বৃদ্ধদের নিয়ে জাপানের বিভিন্ন চিন্তা-চেতনার মধ্যে এটি নবতর সংস্করণ। তাই এ ধরনের চেয়ার যে জাপানে জনপ্রিয়তা পাবে তা জোর দিয়েই বলছেন উদ্ভাবকরা।

No comments:
Post a Comment