কয়েকদিন আগে আরএসএস-এর প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রনব মুখার্জি-কে আমন্ত্রণ করে সাড়া দেশকে চমকে দিয়েছিল আরএসএস, এবং সব থেকে বেশি চর্চার বিষয় হয়েছিল নাগপুরে অনুষ্ঠিত হওয়া আরএসএস-এর ওই মঞ্চে প্রনব মুখার্জীর উপস্থিতি।
এবার সেই ঘটনার ঊর্ধ্বে উঠে , ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে আরএসএসের একটি অনুষ্ঠানের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমন্ত্রণ পাঠিয়ে সারা দেশবাসীকে চমক লাগিয়ে দিল আরএসএস,- এমনটাই জানা গেল এক সংবাদ সংস্থার সূত্রানুসারে। এছাড়াও ওই সূত্র জানিয়েছে, শুধু মমতা ব্যানার্জি নয়, ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, আজ লগ্নি টানতে বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তবে, এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে সঠিক কোনও উত্তর পাওয়া যায়নি।

No comments:
Post a Comment