একে একে মারা গেছেন সামাজিক কর্মী, সাংবাদিক, মারা গেছে বললে ভুল হবে খুন করা হয়েছে। আর তাদের খুনী কারা সেই প্রশ্ন নিয়ে এখনো ধোঁয়াশা কাটতেই চাইছেনা।
তবে, এই কেসে কর্মরত একজন সিনিয়র পুলিশ আধিকারিক আজ জানিয়েছেন, সমাজকর্মী নরেন্দ্র ধবলকর, এমএম কালবুর্গি ও সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিরা একই গোষ্ঠীর সদস্য , প্রসঙ্গত, সনাতন সংস্থা তথা হিন্দু জনজাগৃতি সমিতির সদস্যরাই এই খুনের পিছনে রয়েছে বলে রয়েছে বলে পুলিশ মনে করছে, এক সংবাদ সংস্থা মারফত এমনি তথ্য পাওয়া গেছে।
এক্ষেত্রে উল্লেখ্য, ২০১৩ সালের অগাস্টে পুনেয় খুন হয় ধবলকর। কালুবর্গিকে ২০১৫ সালের অগাস্ট মাসে ও ২০১৭ সালের সেপ্টেম্বরে গৌরী লঙ্কেশকে খুন করা হয়।
মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের বিশেষ দলের পাশাপাশি সিবিআই এই খুনগুলির তদন্তে কাজ করে রিপোর্ট তৈরি করেছে।
প্রসঙ্গত, কোনও কোনও খুন ১ বছর পুরানো, কোনোটা আবার ৩ বছর, কোনোটা আবার ৫ বছর, তবে রহস্যের কিনারা করতে কেন এত সময় লাগছে পুলিশের? প্রশ্ন দেশের রাজনৈতিক মহলে।

No comments:
Post a Comment