রবিবার ছিল জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা নির্বাচন, সকাল থেকেই চলছিল গণনা প্রক্রিয়া, সবশেষে জয়লাভ করে বাম জোট।
তবে বেশ যে নির্বিঘ্নেই চলেছে ভোট দান, তা কিন্তু নয়, প্রবল অশান্তিপূর্ণভাবেই চলেছে নির্বাচন গ্রহণ, এমনকি মাঝখানে অশান্তির জেরে বন্ধ হয়ে যায় নির্বাচন প্রক্রিয়া।
কিন্তু ফলাফল ঘোষণার পরেও থামল না হিংসা, গতকাল ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা পরেই চারটি কেন্দ্রীয় প্যানেলের আসন নিয়ে জেএনইউ ক্যাম্পাসে দুই দলের মধ্যে হামলা ও হিংসার অভিযোগে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্ত্বর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকালের নির্বাচনে জয়ী ছাত্র সংসদের সভাপতি এন সাই বালাজী অভিযোগ করেন, এবিভিপি বিকেল ৪ ঘটিকায় এলোমেলোভাবে ছাত্রদের হামলা করে"। উল্টে এবিভিপি-র অভিযোগ,-“ তাদের তিনজন কর্মীকে লাঞ্ছিত করা হয়েছে।”

No comments:
Post a Comment